ভারতীয় ইস্টার্ন কমান্ডের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল বিক্রম সিংহের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল ছয় দিনের সফরে কাল সোমবার বাংলাদেশে আসছে। এ সময় বিক্রম সিংহ বাংলাদেশ সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল জেড ইউ আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকরবেন।এ ছাড়া প্রতিনিধিদলটি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন্স অ্যান্ড ট্রেনিংসহ (বিপসট) সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ কথা জানানো হয়। বাসস।