ভারতীয় জাল মুদ্রা ও ফেনসিডিলসহ ৩ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জাল মুদ্রা ও ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। আটক ব্যক্তিদের মধ্যে দুজন পাকিস্তানের নাগরিক এবং একজন বাংলাদেশি।গতকাল সোমবার বিকেলে রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ লাখ ভারতীয় জাল মুদ্রা এবং ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন পাকিস্তানের নাগরিক দানিশ ও সাব্বির এবং তাঁদেরই একজনের স্ত্রী বাংলাদেশের নাগরিক ফাতেমা আক্তার।