ভারতীয় ড্রেসিংরুমে বাজিকর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে নাকি প্রায় আড়াই শ চ্যানেল কভার করছে বিশ্বকাপ! প্রতিটা সেকেন্ড তাই ক্যামেরার চোখ আর খুঁতখুঁতে সাংবাদিকের তীক্ষ নজরদারির মধ্যে। এমনই একটা চ্যানেল চমকে যাওয়ার মতো খবর দিয়েছে। ‘নিউজএক্স’ নামের ওই চ্যানেলটির দাবি, হল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচটি চলার সময় এক ভারতীয় বাজিকর ছিলেন ধোনিদের ড্রেসিংরুমে!প্রদীপ আগারওয়াল নামের ওই ব্যক্তি দিল্লির একজন পরিচিত বাজিকর। ২০০৮ সালে আইপিএল চলার সময় তাঁকে গৌতম গম্ভীরের সঙ্গে আলাপরত অবস্থায় ধরে ফেলেছিল নিউজএক্সের ক্যামেরা। অবশ্য আগারওয়াল সে সময় দিল্লি ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) জুনিয়র সদস্য ছিলেন। সেই আগারওয়াল এই বিশ্বকাপে ডিডিসিএর পক্ষ থেকে কাজ করছেন মিডিয়া সমন্বয়ক হিসেবে। ফলে ড্রেসিংরুমে ঢোকার অনুমতি তাঁর আছে। তবে চ্যানেলটির বক্তব্য, যে ব্যক্তি বাজির ব্যবসার সঙ্গে জড়িত, তাঁকে এ ধরনের দায়িত্ব দিয়ে ঠিক করেনি ডিডিসিএ। ওয়েবসাইট।