ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক করে ১৫ সদস্যের ভারতীয় দলের নাম ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ কথা জানায়।দলে নতুন মুখ পিয়ুস চাওলা ও বিনয় কুমার। বাদ পড়েছেন পেসার ইশান্ত শর্মা ও বিরাট কোহলি। ইনজুরি আক্রান্ত গৌতম গম্ভীর ও আশিস নেহেরাও আছেন।এ ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের (আইপিএল) চলতি আসরে ভালো খেলতে থাকা রয়েল চ্যালেঞ্জার্স অব বেঙ্গালুরুর রবিন উথাপ্পা, মুম্বাই ইন্ডিয়ানসের সৌরভ তিওয়ারি এবং কোলকাতা নাইট রাইডার্সের মুরালি কার্তিক দলে জায়গা পাননি। এর আগে ঘোষিত ৩০ জনের দলে তাঁরা ডাক পেয়েছিলেন। আগামী ৩০ এপ্রিল থেকে ১৬ মে ওয়েস্ট ইন্ডিজে এ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।টি-টোয়েন্টি বিশ্বকাপের সি-গ্রুপে ভারতের সঙ্গী দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ভারত ১ মে আফগানিস্তানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে।ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীর, পিয়ুস চাওলা, যুবরাজ সিং, সুরেশ রায়না, হারভজন সিং, জহির খান, রাবিন্দ্রা জাদেজা, প্রাভিন কুমার, বিনয় কুমার, আশিস নেহেরা, রোহিত শর্মা, দিনেশ কার্তিক, ইউসুফ পাঠান।