ভারতীয় দল ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সোমবার শুরু হতে যাওয়া ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে অংশ নিতে মহেন্দ্র সিং ধোনির ভারতীয় দল এখন ঢাকায়। আজ শনিবার দুপুর ১২টার দিকে জেট এয়ারওয়েজের একটি নিয়মিত বিমানে তাঁরা ঢাকা এসে পৌঁছে। ঢাকায় নেমেই বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের রান মেশিন বীরেন্দর শেবাগ এই প্রতিযোগিতায় কোনো দলকেই এগিয়ে রাখার পক্ষপাতি নন। তাঁর মতে, যে কেউ নিজেদের দিনে এগিয়ে যেতে পারে। বাংলাদেশ সম্পর্কে শেবাগ বলেন, ‘বাংলাদেশ ভালো দল। নিজেদের দিনে তাঁরা যেকোনো দলকে হারাতে পারে।’ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ঢাকা আসেননি কোচে গ্যারি কারস্টেন। তিনি আজ সন্ধ্যায় এসে পৌঁছাবেন বলে জানা গেছে।