ভারতীয় ভিসার জন্য অনলাইনে আবেদন করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ভিসার জন্য এখন থেকে অনলাইনে আবেদন করা যাবে। বাংলাদেশ থেকে যাঁরা ভারতে যেতে চান, তাঁরা ঢাকার ভারতীয় হাইকমিশনের অনলাইনে আবেদন করতে পারবেন। ই-টোকেন পদ্ধতিও একই সঙ্গে চালু থাকবে। ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট www.hcidhaka.org এবং ভারতীয় ভিসা আবেদন সেন্টার (আইভএসি) ওয়েবসাইট www.ivacbd.com এ আবেদন করা যাবে। তবে এই পদ্ধতি বাধ্যতামূলক নয়। অনলাইনে ভিসা আবেদন-সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে গুলশানে ভারতীয় হাইকমিশনের ভিসা আবেদনকেন্দ্রের ব্যবস্থাপকের (প্রশাসন) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন: ৮৮৩৩৬৩২/৯৮৯৩০০৬; ফ্যাক্স:৯৮৬৩২২৯, ই-মেইল: [email protected]. বিজ্ঞপ্তি।