ভারতীয় শান৫ টিকা সাময়িকভাবে নিষিদ্ধ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও ইউনিসেফ ভারতে তৈরি একটি টিকার বিক্রয় ও ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। শান৫ নামের এ টিকা তৈরি করে বিশ্বখ্যাত ওষুধ কোম্পানি সানোফি অ্যাভেন্টিসের মালিকানাধীন ভারতীয় প্রতিষ্ঠান শান্তা বায়োটেকনিকস। যুক্তরাষ্ট্রের ইকোনমিক টাইমস জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ এখনও পর্যন্ত এ টিকাটি পরীক্ষা করেনি। পরীক্ষা শেষ হওয়ার আগেই টিকাটি নিষিদ্ধ হওয়ায় শান্তা বায়োটেকনিকস প্রায় তিন কোটি ৫০ লাখ ডলারের ক্ষতির সম্মুখীন হবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে পরীক্ষা শেষ হওয়ার আগে শান৫ টিকার সব ধরনের বিক্রি ও ব্যবহার বন্ধ রাখার জোর সুপারিশ জানিয়েছে। তবে শান্তা বায়োটেকনিকস বলেছে, এ টিকা ব্যবহারকারীদের ক্ষেত্রে কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া কখনো দেখা যায়নি। এ সংক্রান্ত কোনো তথ্যও তাদের কাছে নেই। এটা ঝুঁকি এড়ানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ধরে নেওয়া যায়।ধনুষ্টংকারসহ মোট পাঁচটি সংক্রামক রোগের টিকা হিসেবে শান৫ ব্যবহার করা হয়ে থাকে। — রয়টার্স