ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধাদের ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধাদের একটি প্রতিনিধি দল ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছে।আজ রোববার আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৭ সদস্যের প্রতিনিধিদলটি লেফটেন্যান্ট জেনারেল (অব.) এসপিএম ত্রিপাঠির নেতৃত্বে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ পরিদর্শন এবং একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাত্বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।এর আগে ভারতীয় প্রতিনিধিদলটি সেনাবাহিনীর সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। এ সময় প্রতিনিধি দলটি সেনাবাহিনীর প্রধানের সঙ্গে কিছু সময় অতিবাহিত করে এবং কুশল বিনিময়সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে বলে জানা গেছে। এ ছাড়াও প্রতিনিধি দলটি বিমানবাহিনীর সদর দপ্তরে বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করে এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদের সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে সৌজন্য সাক্ষাত্ করে।পরে প্রতিনিধি দলটির সদস্যরা সশস্ত্র বাহিনী বিভাগে উপস্থিত সাংবাদিকদের কাছে একাত্তরের মুক্তিযুদ্ধে তাঁদের অভিজ্ঞতা ও উল্লেখযোগ্য স্মৃতি বর্ণনা করেন।বাংলাদেশে ছয় দিনের সফরে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদলটি গত বুধবার ঢাকায় এসে পৌঁছায়। সফর শেষে প্রতিনিধিদলটি আগামীকাল ঢাকা ত্যাগ করবে বলে জানা গেছে।—বাসস।