ভারতীয় সেনাপ্রধান বিজয় কুমার সিং ঢাকায় এসেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিজয় কুমার সিং পাঁচ দিনের সফরে গতকাল রোববার দুপুরে ঢাকায় এসেছেন।জেনারেল বিজয় সিং ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান এরিয়া কমান্ডার, লজিস্টিক এরিয়া মেজর জেনারেল শেখ মামুন খালেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে এসেছেন তাঁর স্ত্রী ভারতী সিং এবং চারজন সেনা কর্মকর্তা। বাংলাদেশ সফরের সময় জেনারেল বিজয় কুমার সিং রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনীর প্রধানেরা এবং ঊধ্বর্তন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠেয় ৬৪তম লং কোর্স ও ৩৫তম বিশেষ কোর্সের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনাও পরিদর্শন করবেন বিজয় সিং। বাংলাদেশ সফর শেষে ২৩ জুন ভারতীয় সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।জেনারেল বিজয় কুমার সিং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তাকারী ভারতীয় মিত্রবাহিনীর সদস্য হিসেবে সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নিয়েছিলেন। একজন সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে তিনি ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজারে যুদ্ধে অংশ নেন।