ভারতীয় সেনাবাহিনী প্রধান ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিজয় কুমার সিং আজ রোববার পাঁচ দিনের এক সরকারি সফরে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানযোগে ঢাকা পৌঁছেছেন।তাঁর সফরসঙ্গী হিসেবে স্ত্রী ভারতী সিং ও ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ রয়েছেন বলে জানা গেছে।আজ আইএসপিআর এ তথ্য জানিয়ে বলেছে, ভারতীয় সেনাবাহিনী প্রধান ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাঁকে সস্ত্রীক স্বাগত জানান এরিয়া কমান্ডার, লজিস্টিক এরিয়া মেজর জেনারেল শেখ মামুন খালেদ।সফরকালে ভারতীয় সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ এবং সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন বলেও জানা গেছে।সফর শেষে আগামী ২৩ জুন তাঁর দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। বাসস।