ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি ছিটমহল সমন্বয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়নের দাবিতে গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে ভারতীয় হাইকমিশন বরাবর একটি স্মারকলিপি দিয়েছে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি।কমিটির বাংলাদেশ অংশের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক অফিসে যায়। এর আগে কমিটির নেতারা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ কবিরের সঙ্গে দেখা করেন। এদিকে, আমরণ অনশনের আজ ১২তম দিনেও পঞ্চগড়-ঢাকা মহাসড়কের নিকটবর্তী পুটিমারী ছিটমহলে স্থাপিত মঞ্চে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতারা অনশনরত ছিটমহলবাসীর আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম গতকাল বুধবার বিকেলে দলীয় নেতা-কর্মীদের নিয়ে অনশন মঞ্চে গিয়ে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন।১৮ মার্চ বিকেল চারটা থেকে পুটিমারী ছিটমহলে নির্মিত মঞ্চে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার উদ্যোগে দেশের ১১১টি ছিটমহলের নেতারা এ অনশনে যোগ দিয়েছেন। তাঁরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।