ভারতীয় ১২০ নাবিককে ধরে নিয়ে গেছে সোমালীয় জলদস্যুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালীয় জলদস্যুরা আবারও ভারতের ১২০ জন নাবিককে জিম্মি করে আটটি মালবাহী জাহাজ ছিনতাই করেছে। আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইন জানায়, এ পর্যন্ত সংঘটিত ছিনতাই ও জিম্মি ঘটনার মধ্যে এটি ছিল সবচেয়ে বড়। গুজরাটের সৌরাষ্ট্র ও কুচ অঞ্চলের নাবিকেরা সোমালিয়া থেকে দুবাই যাচ্ছিলেন।জিম্মি হওয়া নাবিকদের আত্মীয়রা জানান, তাঁরা সরকারের কাছে নাবিকদের মুক্তির ব্যাপারে সাহায্য চেয়েছেন। অন্য একটি সূত্র জানায়, ভারতীয় মালবাহী জাহাজগুলো সিসিলির কাছে খুঁজে পাওয়া গেছে।ভারতীয় নাবিকেরা সর্বশেষ সোমালীয় বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল কিসমায়োতে তাঁদের জাহাজে মাল বোঝাই করেন। নৌবন্দর ছাড়ার পরপরই জলদস্যুরা তাঁদের ধরে নিয়ে যায়।