ভারতে অপরাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মাটিতে পা রেখেই পুরোদস্তুর ভারতীয় বনে গেলেন অপরাহ উইনফ্রে! গত সোমবার রাতে এই তারকা উপস্থাপক অতিথি হয়েছিলেন বচ্চন পরিবারের। সেখানে তিনি হাজির হয়েছিলেন শাড়ি পরে। কমলা আর সোনালি রঙের মিশেলের ওই শাড়িতে নাকি তাঁকে চেনাই যাচ্ছিল না! অমিতাভের জুহুর বাসভবনে তিনি গিয়েছিলেন রাত সোয়া আটটার দিকে। নেক্সট চ্যাপ্টার নামের নতুন এক শো করছেন এই তারকা। তারই সুবাদে ঘুরছেন গোটা দুনিয়া। সাক্ষাৎকার নিচ্ছেন তারকাদের। আইএএনএস।