ভারতে উত্তরাখন্ডে ভূমিধসে নিহত ৬০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তরাখন্ডে গত দুদিনে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং এক হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।উত্তরাখন্ডে পাথর ভেঙে অনেক বাড়ি ধ্বংস হয়েছে। এ ছাড়া কিছু মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।সামনের কিছুদিন আরও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। উদ্ধারকাজে সহায়তার জন্য সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিযুক্ত করা হয়েছে।গত আগস্ট মাসে উত্তরাখন্ডের সুমগড় গ্রামে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে একটি স্কুল ভেঙে ১৮ শিশু নিহত হয়েছিল।—বিবিসি অনলাইন