ভারতে কারাভোগ শেষে ৬ বাংলাদেশিকে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি ছয় নাগরিককে দিনাজপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) গতকাল সোমবার বিকেলে। তাঁরা ভারতে তিন থেকে আট বছর মেয়াদে কারাভোগ করেছেন।দেশে আসা ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কারিগড় গ্রামের বাবুল হোসেন (৩৬), বালিহারা গ্রামের আবদুল রহিম (৩৮), দামোল চৌরঙ্গী গ্রামের বাদশা (২৯), জীবনপুর গ্রামের আরিফুল ইসলাম (২৮), বকুয়া গ্রামের তাজুল ইসলাম (২৫) ও পীরগঞ্জ উপজেলার রণসিয়া গ্রামের জয়নাল আবেদীন (২৪)।হস্তান্তরের সময় দিনাজপুর-২ বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) অপারেশন অফিসার মেজর মুনতাসির মামুন, ১৪০ বিএসএফের স্টাফ অফিসার ক্যাপ্টেন অনীল কুমার উপস্থিত ছিলেন। বাসস।