ভারতে গণধর্ষণের শিকার সুইস নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশে গতকাল শুক্রবার রাতে সুইজারল্যান্ডের এক নারী পর্যটক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন আট ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, পর্যটক হিসেবে ওই নারী ও তাঁর স্বামী ভারতে এসেছেন। গতকাল রাতে বাইসাইকেলে চড়ে মধ্যপ্রদেশের দাতিয়া জেলা ভ্রমণের সময় দুর্বৃত্তরা ওই দম্পতির ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁদের জিনিসপত্র লুট করে। স্বামীকে মারধরের পাশাপাশি তারা ওই নারীকে ধর্ষণ করে।দাতিয়ার এসপি সি এস সোলাংকি জানিয়েছেন, ওই নারীকে গোয়ালিওর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। ধর্ষণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে আট ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।