ভারতে গণেশ উৎসবে ১৬ জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশে গণেশ উৎসবের সময় পানিতে ডুবে ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।সরকারি সূত্রে জানা গেছে, অন্ধ্র প্রদেশের কৃষ্ণ জেলার একটি লেকে দেবতা গণেশের বিসর্জনের সময় ছয় শিশু মারা যায়। একই সময়ে অন্য একটি জেলায় পানিতে ডুবে মারা যায় আরও ১০ জন।প্রতি বছর সেপ্টেম্বর মাসে ভারতজুড়ে সৌভাগ্যের দেবতা হিসেবে পরিচিত গণেশের জন্ম উৎসব উদযাপন করা হয়ে থাকে।