ভারতে ছাত্র পরিষদ নির্বাচনের সংঘাতে পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তৃণমূল কংগ্রেস ও ভারতীয় কংগ্রেসের ছাত্র ইউনিয়নের কর্মীদের মধ্যে সংঘর্ষে আজ মঙ্গলবার এক পুলিশ নিহত হয়েছে। এনডিটিভি জানায়, দুই দলের সংঘাতের সময় অস্ত্রধারী শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা চালায়। ঘটনায় তিনজন গুরুতর আহত হয়ে কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন।কলকাতার গার্ডেন রিচ এলাকার হরিমোহন ঘোষ কলেজে ছাত্র সংঘের নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘাতের সূত্রপাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দুষ্কৃতকারীদের ছেড়ে দেওয়া হবে না।’পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় র‌্যাপিড অ্যাকশন ফোর্স ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘাতের সঙ্গে সব ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলটির নেতারা বলছেন, সংঘাতের জন্য দায়ী কংগ্রেস ও সিপিএম।