ভারতে জরুরি ওষুধের দাম ৮০ শতাংশ কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে জীবনরক্ষাকারী ওষুধসহ ৩৪৮টি ওষুধের দাম ৮০ শতাংশ কমে যাচ্ছে। ওষুধের মূল্য নিয়ন্ত্রণের নতুন আদেশ (ডিপিসিও) বাস্তবায়িত হলেই ওষুধের দাম কমে আসবে বলে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানা গেছে।ওষুধ শিল্পের বিশেষজ্ঞরা বলছেন, নতুন ওষুধনীতি বাস্তবায়িত হলে ক্যান্সাররোধী ও সংক্রমণরোধী ওষুধগুলোর দামও ৫০-৮০ শতাংশ কমে আসবে। ভারতের ফার্মাসিউটিক্যালস বিভাগের ওয়েবসাইট থেকে জানা গেছে, ওষুধের মূল্য নিয়ন্ত্রণ আদেশ ২০১৩ চলতি মাসের ১৫ তারিখ থেকে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন দেশটির সরকার। ১৯৯৫ সালের আদেশের পরিবর্তে এখন থেকে এই নতুন আদেশ কার্যকর হবে। নতুন আইনটি বাস্তবায়িত হলে ভারতের জাতীয় ফার্মাসিউটিক্যাল পণ্যের মূল্য নির্ধারণের কৌশলপত্র (এনপিপিপি) ২০১২ আরও শক্তিশালী হবে। এর ফলে দেশটিতে ৩৪৮টি অপরিহার্য ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।এর আগে ১৯৯৫ সালের যে আইনটি আছে, সেটি দিয়ে ৭৪টি ওষুধের খুচরা মূল্য নিয়ন্ত্রণ করা যেত। ২০১২ সালের নভেম্বরে দেশটির মন্ত্রিপরিষদ এনপিপিপি ২০১২ অনুমোদন করে এবং সে বছরেরই ডিসেম্বর মাসে এ আইনটি পাশ হয়।১৯৫৫ সালের নিত্যপণ্য আইনের অধীনে ডিপিসিও ২০১৩ পাশ করা হয়েছে। এর ফলে ওষুধ তৈরি ও তার মূল্য নির্ধারণের কৌশল বাস্তবায়িত হতে যাচ্ছে।