ভারতে টেলিকম দুর্নীতি: ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে বহুল আলোচিত দ্বিতীয় প্রজন্মের (টুজি) টেলিযোগাযোগ প্রযুক্তি লাইসেন্স প্রদানসংক্রান্ত দুর্নীতির মামলায় অভিযুক্ত ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) বিশেষ আদালতে আজ শনিবার এ অভিযোগ গঠন করা হয়েছে বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। এতে দেশটির সাবেক টেলিকমমন্ত্রী এ রাজাও রয়েছেন।আদালতে অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।