ভারতে ট্রাক উল্টে নিহত ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট প্রদেশের আহমেদাবাদে আজ বৃহস্পতিবার সকালে ট্রাক উল্টে ২৪ জন শ্রমিক নিহত হয়েছেন। পাকিস্তানের দৈনিক ডনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।পুলিশের কর্মকর্তা ভারত ভাই বলেন, একদল শ্রমিক ওই ট্রাকে করে আহমেদাবাদ থেকে ২০ কিলোমিটার দূরে সানান্দ নামক স্থানে একটি মোটরগাড়ির কারখানায় কাজ করতে যাচ্ছিলেন। রাতে বৃষ্টি পড়ায় ওই সড়কটি পিচ্ছিল হয়ে পড়ে। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়।এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আহত ২৫ জন শ্রমিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।