ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশের অনন্তপুরে আজ মঙ্গলবার ভোররাতে যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭০ জন। রেলওয়ের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।রেলওয়ের মুখপাত্র জানায়, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে অনন্তপুরের পেনেকোন্ডা স্টেশনে বেঙ্গালুরুগামী হাম্পি এক্সপ্রেসের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে ১৫ জন নিহত হয়। আহত ৭০ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাম্পি এক্সপ্রেসের চালক সংকেত না মানার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগিতে আগুন ধরে যায়। মুখপাত্র জানান, আগুন নেভানো হয়েছে। উদ্ধার ও ত্রাণ তত্পরতা চলছে।