ভারতে ট্রেন দুর্ঘটনায় ১০ জন নিহত, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ট্রেন দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে মধ্যপ্রদেশে এই দুর্ঘটনা ঘটে।কর্মকর্তারা জানান, ইন্টারসিটি এক্সপ্রেসের একটি ট্রেন মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গোয়ালিয়র যাওয়ার পথে ভোর সাড়ে চারটার দিকে ট্রেনটি গুনা-শিবপুরির মাঝামাঝি ভদরবাস স্টেশনে অবস্থান করছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেন স্টেশনে দাঁড়িয়ে ওই ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের চারটি বগি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত বগি থেকে ১০টি মৃতদেহ এবং আহত অবস্থায় কমপক্ষে ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের শিবপুরি ও ভদরবাস হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে ক্ষতিগ্রস্ত ওই বগিতে আরও মৃতদেহ থাকতে পারে এমন আশঙ্কায় উদ্ধারকর্মীরা উদ্ধার-তত্পরতা অব্যাহত রেখেছেন। তবে প্রচণ্ড বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে উদ্ধারকর্মীরা জানান।