ভারতে ট্রেন ভ্রমণে পরিচয়পত্র বাধ্যতামূলক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ট্রেন ভ্রমণের সময় সব শ্রেণীর যাত্রীর জন্য পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হচ্ছে। টিকিট কালোবাজারি রোধ ও প্রতারকদের ঠেকাতে শিগগিরই এ ব্যবস্থা কার্যকর হবে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এসব কথা বলেন দেশটির রেলমন্ত্রী পাওয়ান কুমার বানসাল। তিনি বলেন, প্রতারকচক্র চার মাস আগেই টিকিট কিনে নিয়ে কালোবাজারি শুরু করে। এতে যাত্রীরা সমস্যায় পড়েন। এ ধরনের অপতত্পরতা বন্ধ হওয়া দরকার।ট্রেনের ভাড়া বাড়ানো প্রসঙ্গে বানসাল বলেন, সুযোগ-সুবিধা বাড়ানো হলে ভাড়া বাড়ানোরও প্রয়োজন পড়ে। তিনি বলেন, ‘আমরা লোকজনকে যথাযথ সুবিধা নিশ্চিত করতে চাই।’রেলমন্ত্রী বলেন, ট্রেনে খাদ্যতালিকায় থাকা বেশ কিছু পণ্যের দাম কমানো হবে এবং অপছন্দনীয় পণ্যগুলো বাদ দেওয়া হবে। একই সঙ্গে খাবারের গুণগত মান বাড়ানো হবে বলেও জানান তিনি।চলতি বছরে রেলওয়ে ৪০ হাজার কোটি রুপি আয় করতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, গত বছরে রেল থেকে আয় হয়েছিল ২৫ হাজার কোটি রুপি। রেলকে সঠিকভাবে পরিচালনা করতে আরও এক লাখ কোটি রুপি দরকার বলেও মন্তব্য করেন তিনি।ভারতের সব ট্রেনে শীতাতপনিয়ন্ত্রিত কামরায় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক। বর্তমানে সব কামরাতেই এ নিয়ম প্রযোজ্য হবে। ‘টাইমস অব ইন্ডিয়া’।