ভারতে দ্বিতীয় দিনের শ্রমিক ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো শ্রমিক ধর্মঘট চলছে। ধর্মঘটে দেশটির বিভিন্ন অংশে যানবাহন ও কলকারখানা বন্ধ রয়েছে। তবে রাজধানী নয়াদিল্লি ও মুম্বাইয়ে বেশ কিছু অফিস-আদালত ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগসহ সরকারের গ্রহণ করা বিভিন্ন অর্থনৈতিক সংস্কারমূলক পদক্ষেপের প্রতিবাদে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন গতকাল বুধবার ৪৮ ঘণ্টার এ ধর্মঘট শুরু করে।নয়াদিল্লির নয়দা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল ওই এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকেরা বেশ কিছু কারখানা ও যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫০ জনের বেশি লোককে আটক করেছে পুলিশ।প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, সরকারের নেওয়া অর্থনৈতিক সংস্কার পদক্ষেপ দেশটির প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে কর্মসংস্থানও বাড়াবে।