ভারতে দ্বিতীয় সৎ মানুষ মমতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দ্বিতীয় সৎ মানুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সততার শীর্ষে রয়েছেন মহাত্মা গান্ধী। গতকাল শনিবার পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বর্ধমানের মঙ্গলকোটে ’রাজীব গান্ধী ভারত নির্মাণ সেবাকেন্দ্র’ উদ্বোধনের সময় এসব কথা বলেন। সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘মহাত্মাকে চোখে দেখিনি। তাঁর সততা ও মহত্ত্বের কথা শুনেছি। মনে হচ্ছে, মহাত্মার তুলনীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের এই আদর্শ রাজনীতিকের নেতৃত্বে কাজ করে আমরা খুশি।’