ভারতে ধূলিঝড় ও বজ্রপাতে ৫৬ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে গতকাল বুধবার সন্ধ্যায় ধূলিঝড়ের সঙ্গে বৃষ্টিপাত ও বজ্রপাতে ৫৬ জন মানুষ মারা গেছে। আকাশবাণীর খবরে এ তথ্য জানানো হয়েছে।জানা গেছে, পূর্ব-উত্তর প্রদেশের কয়েকটি জেলায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে একটি বিয়ের গাড়িতে গাছ পড়ে সিদ্ধার্থ নগর জেলায় আটজন, জৈনপুরে সাতজন, বেনারসি, বাহাদি ও আম্বরকার নগরে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দ্য টাইমস অব ইন্ডিয়া।