ভারতে নতুন ২২ মন্ত্রীর শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করা হয়েছে। নতুন ২২ মন্ত্রী শপথ নিয়েছেন। আজ রোববার ভারতীয় সময় সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নতুন মন্ত্রীদের শপথ পাঠ করান।এদিকে আইনমন্ত্রী সালমান খুরশিদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।আগামী ২০১৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এই রদবদল করা হয়েছে। তবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি রাহুল গান্ধীকে। তিনি দলে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। শপথগ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী মনমোহন সিং জানিয়ে দিয়েছেন, তাঁর বর্তমান সরকারের এটাই শেষ রদবদল।নতুন ২২ মন্ত্রীর মধ্যে সাতজন পূর্ণমন্ত্রী, দুজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও ১৩ জন প্রতিমন্ত্রী। নতুন মন্ত্রীদের মধ্যে ১০ জন মন্ত্রিসভায় এই প্রথম। আজ শপথ নেওয়া মন্ত্রীদের ২১ জন কংগ্রেসের এবং একজন শারদ পাওয়ারের এনসিপির। নারী মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনজন।আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ দিয়েছেন তিনজন। তাঁরা হলেন: অধীর রঞ্জন চৌধুরী, আবু হাসেম খান চৌধুরী ও দীপা দাসমুন্সী। তাঁরা সবাই প্রতিমন্ত্রী পদমর্যাদার।মন্ত্রিসভার পূর্ণমন্ত্রীরা হলেন: কে রহমান খান, দিনশাহ প্যাটেল, অজয় মাকেন, এম এম পাল্লাম রাজু, অশ্বিনী কুমার, হরিশ রাওয়াত ও চন্দ্রেশ কুমারী কটোচ।স্বাধীন দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রী হলেন: মনীশ তিওয়ারি ও কে চিরঞ্জীবী।প্রতিমন্ত্রী হলেন: শশী থারুর, কোডিকুন্নিল সুরেশ, তারিক আনোয়ার, সূর্য প্রকাশ রেড্ডি, রানি নরাহ, অধীর রঞ্জন চৌধুরী, আবু হাসেম খান চৌধুরী, এস সত্যনারায়ণ, নিনাঙ্গ এরিং, দীপা দাসমুন্সী, পি বলরাম নায়ক, কিল্লি কৃপা রানি ও লালচাঁদ পাটোরিয়া।শপথগ্রহণ অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীসহ মন্ত্রিসভার সদস্য, সাংসদসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।