ভারতে নৃত্য উৎসবে নীপা, শিবলী ও হিরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ইন্ডিয়ান সেন্টার ফর কালচারাল রিলেশন (আইসিসিআর) আয়োজন করেছে আন্তর্জাতিক শাস্ত্রীয় নৃত্য উৎসব। এ উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন শামীম আরা নীপা, শিবলী মহম্মদ ও আনিসুল ইসলাম হিরু। তাঁরা ২৫ অক্টোবর দিল্লি, ২৮ অক্টোবর গৌহাটি এবং ২৯ অক্টোবর কলকাতায় উচ্চাঙ্গ নৃত্য পরিবেশন করবেন।গতকাল রোববার ওই তিনজন নৃত্যশিল্পী দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।