ভারতে নৌকাডুবিতে ১০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশে গোদাবড়ি নদীতে আজ শনিবার নৌকা ডুবে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২০ জন।পুলিশের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইন জানায়, যাত্রীদের অধিকাংশই ছিলেন তীর্থযাত্রী। ধারণক্ষমতার অতিরিক্ত প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি নদীর অপর পাড়ে পূর্ব গোদাবড়ির লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে যাচ্ছিল। পশ্চিম গোদাবড়ি জেলার নরসপুরম মণ্ডলের উপুতেরুতে পৌঁছলে নৌকাটি ডুবে যায়।পুলিশ আরও জানায়, ডুবুরিদের সাহায্যে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন আরও ৪০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। অপর নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার তত্পরতা অব্যাহত রয়েছে।