ভারতে নৌকাডুবিতে ৬১ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর প্রদেশে নৌকাডুবিতে ৬১ জনের প্রাণহানি হয়েছে। গতকাল সোমবার এই নৌকাডুবির ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ৬১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নৌকার মাত্র ১৭ জন যাত্রী সাঁতারে তীরে উঠতে সক্ষম হয়েছে।পুলিশ জানিয়েছে, ৩০ আসনবিশিষ্ট নৌকাটি প্রায় ৭০ জনেরও বেশি যাত্রী নিয়ে গঙ্গা নদী থেকে বাল্লিয়া জেলার একটি মন্দিরের দিকে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।স্থানীয় পুলিশ কর্মকর্তা শিবেন্দ্র যাদব জানিয়েছেন, নৌকাটির বেশির ভাগ যাত্রীই ছিল নারী ও শিশু।অতিরিক্ত যাত্রী বহন করতে না পারায় নৌকাটি মাঝনদীতে পৌঁছার পর ডুবে যায়। তা ছাড়া নৌকাটি ছিল বেশ পুরোনো। তিনি আরও জানান, উদ্ধার করা লাশগুলোর মধ্যে ৩৮ জনই নারী ও শিশু।