ভারতে পড়ার সুযোগ দিতে শিক্ষা সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বাংলাদেশের শিক্ষার্থীদের পড়ার সুযোগ দেওয়ার লক্ষ্যে আজ শুক্রবার রাজধানী ঢাকায় শুরু হয়েছে ‘ভারতে অধ্যয়ন’বিষয়ক শিক্ষা সম্মেলন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভারতের অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড ও লিঞ্চপিন নামের দুটি প্রতিষ্ঠানের আয়োজনে এই সম্মেলন কাল পর্যন্ত চলবে।ভারতের ৩০টি বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় ও আবাসিক স্কুল এতে অংশ নিচ্ছে। আজ সকালে শিক্ষা সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরন।শিক্ষা সম্মেলনে অংশ নেওয়া পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির পরামর্শক তানভিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, তাঁদের বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক-চতুর্থাংশ কম খরচে পড়ার সুযোগ করে দিচ্ছে। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয় দাবি করে তিনি বলেন, ৬০০ একরের আয়তনের এই শিক্ষাপ্রতিষ্ঠানে দুই শতাধিক বিষয় রয়েছে। বিশ্বের ২৮টি দেশের শিক্ষার্থীসহ ২৫ হাজার ছাত্রছাত্রী বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।এমিটি গ্লোবাল বিজনেস স্কুলে কলকাতা ক্যাম্পাসের উপব্যবস্থাপক (মার্কেটিং) অরিন্দম সেন প্রথম আলো ডটকমকে বলেন, সারা ভারতে এমিটির ১৩টি ক্যাম্পাস রয়েছে। তাঁদের কলকাতা ক্যাম্পাসে তিন বছরে বিবিএর জন্য খরচ পড়বে সাড়ে তিন লাখ ও দুই বছরে এমবিএ ডিগ্রি অর্জনে খরচ পড়বে পাঁচ লাখ ৯০ হাজার রুপি।এমিটি গ্লোবাল বিজনেস স্কুলে প্রতিবছর দুটি করে সেমিস্টার রয়েছে। অরিন্দম সেন জানান, এখানে আগামী বছর ২০০টি নতুন বিষয়ে ভর্তি হওয়া যাবে। বই ও ল্যাপটপ বিনা মূল্যে পেয়ে থাকেন শিক্ষার্থীরা। তবে থাকা-খাওয়ার খরচ শিক্ষার্থীদেরই বহন করতে হবে।