ভারতে পাঁচ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় পুলিশ গাজিয়াবাদ শহরের কভিনগর থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন সিদ্দিক, মোহাম্মদ হাফিজ, রুহুল আমিন, মোহাম্মদ হায়দার ও মইন শেখ। আজ রোববার ভারতীয় পুলিশ তাঁদের গ্রেপ্তারের কথা জানায়।গত পাঁচ বছর ধরে তাঁরা অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন বলে ভারতীয় পুলিশ জানিয়েছে। পিটিআই।