ভারতে পেঁয়াজ রপ্তানির ওপর পাকিস্তানের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থলপথে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান।আজ বৃহস্পতিবার জিও নিউজ এ তথ্য জানিয়েছে।বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং স্থানীয় বাজারে পণ্যের ঘাটতি কমাতে সমুদ্রপথেও যাতে পণ্য রপ্তানি না হয়, সে জন্য কড়া নজরদারি করবে কর্তৃপক্ষ।প্রসঙ্গত, উল্লেখ করা যেতে পারে, পেঁয়াজের দাম এখন ৪৫ রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮০ রুপিতে, যা গত মাসের চেয়ে প্রায় দ্বিগুণ। আর এই মৌসুমেই ভারতে প্রায় ৬০ হাজার টন পেঁয়াজ রপ্তানি করা হয়েছে।তা ছাড়া, বন্যার কারণে পাকিস্তানে পেঁয়াজের ব্যাপক ঘাটতিও দেখা দিয়েছে। এই বন্যায় পাকিস্তানের প্রায় হাজার হাজার একর জমির শষ্য নষ্ট হয়ে গেছে। দ্য নিউজ অনলাইন।