ভারতে প্রকৌশল ও ফার্মেসিতে পড়ার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শিক্ষার্থীদের ভারতে পড়ার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। সেলফ ফাইনান্সিং স্কিমের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব ফার্মেসি, ডিপ্লোমা ইন ফার্মেসিতে ভর্তির জন্য দরখাস্ত করার সুযোগ দিচ্ছে ভারতীয় সরকার। বাংলাদেশে ভারতের হাই কমিশন সম্প্রতি এ তথ্য জানিয়েছে।ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় চার সেট অ্যাপ্লিকেশন ফরম বা আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ২২ এপ্রিলের মধ্যে বাংলাদেশে ভারতের হাই কমিশনে জমা দিতে হবে।এ বিষয়ে বিস্তারিত জানা যাবে নীচের লিংকে- (www.hcidhaka.org.)