ভারতে প্রতিদিনই নির্ধারণ হবে জ্বালানি তেলের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ব্রাজিলে প্রতিদিনই একটি নির্দষ্টি সময়ে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। এবার এমন পদ্ধতি চালু হচ্ছে ভারতেও। শিগগিরই এ-সংক্রান্ত একটি ঘোষণা আসবে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।এক বিবৃতিতে জ্বালানি মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রীয় জ্বালানি তেল সরবরাহকারীদের আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং স্থানীয় মুদ্রামানের ওঠা-নামার সাপেক্ষে প্রতিদিনই দাম নির্ধারণের তাগিদ দিয়েছে। সরকারের শীর্ষ সূত্রগুলো জানায়, জ্বালানি মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায় এবং খুচরা তেল বিক্রেতাদের মধ্যে দৈনিক দাম নির্ধারণ নিয়ে আলোচনা হচ্ছে। ইতিমধ্যে দেশটির সবচেয়ে বড় খুচরা তেল কোম্পানি Èইন্ডিয়ান অয়েল করপোরেশন' দৈনিক দাম নির্ধারণের ধারণার ওপর একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে।জ্বালানি মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, কাজ কেবল শুরু। ধারণাটি এখনো উচ্চপর্যায়ে আছে। তবে আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করা হয়নি এখনো। ভারতে জ্বালানি তেলের খুচরা বিক্রেতারা প্রতি মাসের ১৫তম ও শেষ দিনে তেলের দাম নির্ধারণ করেন। এ ক্ষেত্রে বৃহত্ আঞ্চলিক বাজারে গড় দাম এবং ডলারের বিপরীতে রুপির মুদ্রামানের সাপেক্ষে তেলের দাম ঠিক করা হয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, প্রতিদিনই জ্বালানি তেলের দাম নির্ধারণ ভোক্তাদের কাছে গ্রহণযোগ্য হবে বলে ধারণা করা হচ্ছে। এতে করে তঁারা আন্তর্জাতিক বাজারে দাম কমার সঙ্গে সঙ্গে কম দামে তেল কিনতে পারবেন।