ভারতে প্রথম নারী আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে নারীদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধের বিচারকাজের জন্য প্রথমবারের মতো একটি আদালত আগামীকাল বুধবার উদ্বোধন করা হবে। পশ্চিমবঙ্গের মালদহ শহরে স্থাপিত এই আদালতের উদ্বোধন করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র। এই আদালতের বিচারক থেকে কর্মী—সবাই নারী। প্রথম পর্যায়ে এখানে নিয়োগ করা হয়েছে দুজন বিচারক। তাঁদের মধ্যে একজন অতিরিক্ত দায়রা জজ ও অন্যজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট।