ভারতে প্রবল বর্ষণে ৪৬ জনের প্রাণহানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা এবং বাড়ি-ঘর ভেঙে কমপক্ষে ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। আজ শুক্রবার বিবিসি অনলাইন জানিয়েছে, প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে।সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, মূলত দেয়াল ধস, বন্যা ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়েই প্রাণহানি হয়। মন্ত্রী আরও জানিয়েছেন, মহারাষ্ট্রে প্রায় ৬০০ বাড়ি-ঘরের ক্ষতি হয়েছে। রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় মুম্বাইয়ের সঙ্গে একটি উপশহরের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।এদিকে মুম্বাইয়ে গত বুধবার প্রবল বৃষ্টিপাতে দেয়াল ধসের ঘটনায় আটজন এবং নির্মাণকাজ করার সময় ওপর থেকে কাঠ পড়ে আরও একজনের প্রাণহানি ঘটে। এ ছাড়া প্রবল বর্ষণে পুনেতে দেয়াল ধসের ঘটনা ঘটে বলে জানা গেছে।