ভারতে বাঘের সংখ্যা বেড়েছে ২০ শতাংশ
ভারতে বাঘের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। সে দেশের সর্বশেষ বাঘ শুমারির অনুযায়ী ভারতে এখন বাঘের সংখ্যা এক হাজার ৭০৬টি। ২০০৭ সালে এ সংখ্যা ছিল এক হাজার ৪১১। তবে কী কারণে বাঘের সংখ্যা বেড়েছে তার স্পষ্ট কারণ জানা যায়নি। বিবিসি অনলাইন ভারতের বন ও পরিবশে মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ বাঘের এ সংখ্যা বৃদ্ধিকে ইতিবাচক সংবাদ ও উত্সাহব্যাঞ্জক হিসেবে বর্ণনা করেছেন। ভারত সরকারের বাঘ সংরক্ষণ সংস্থা প্রোজেক্ট টাইগারের কর্মকর্তা রাজেশ গোপাল বলেন, ‘জরিপটি আমরা সুন্দরবনের ভারত অংশসহ দেশজুড়েই চালিয়েছি। তাই এ শুমারি অনেকটাই যথার্থ। বনের জলাধার ও বাঘের আবাসস্থলের মতো কৌশলগত স্থানে গোপন ক্যামেরা স্থাপন এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে এ বাঘ শুমারি চালানো হয়েছে। গত শতাব্দীতে ভারতের ৩৯টি সংরক্ষিত অভয়ারণ্যে এক লাখ বাঘ ছিল। কিন্তু এরপর থেকে শিকার ও আবাসভূমি সংকুচিত হওয়ায় আশঙ্কাজনক হারে ৯৭ শতাংশ বাঘ হারিয়ে যায়। বর্তমানে বিশ্বে সাড়ে তিন হাজারের কিছু বেশি বাঘ রয়েছে। পিটিআই।