ভারতে বাজি বিস্ফোরণে আটজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের ইয়াকুবপুরে একটি বাড়িতে মজুদ করে রাখা বাজির বিস্ফোরণে আটজন মারা গেছে। এর মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য। গতকাল মঙ্গলবার দীপাবলি ও কালীপূজার রাতে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ১২ জন গুরুতর আহত হয়েছে। তাদের কানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দীপাবলির জন্য ওই বাড়িতে বাজি মজুদ করে রাখা হয়েছিল। তবে কীভাবে বিস্ফোরিত হলো তা জানা যায়নি। এ ছাড়া, দীপাবলি ও শ্যামাপূজার রাতে বাজি পোড়াতে গিয়ে বিভিন্ন এলাকায় ৭০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।