ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মহারাষ্ট্র রাজ্যে আজ সোমবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ যাত্রী নিহত এবং ৫৭ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রের বরাতে বার্তা সংস্থা আইএএনএস এ খবর জানিয়েছে।পুলিশ জানায়, রাত সাড়ে তিনটার দিকে মহারাষ্ট্রের বুলদানা জেলায় বিলাসবহুল দুটি প্রাইভেট বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটিতে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি বাস নাগপুর থেকে পুনে এবং অপরটি নাগপুর যাচ্ছিল। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমাচ্ছিল। ঘটনার পর আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।