ভারতে বাড়ছে প্রকাশ্য চুম্বন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রকাশ্যে চুম্বন বিনিময়ের বিষয়টি ভালোভাবে দেখা হয় না। আর প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রে তা প্রায় অকল্পনীয়। কিন্তু এ পরিস্থিতি বদলে যাচ্ছে। সাম্প্রতিক গবেষণার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার দ্য টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের বিভিন্ন সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীর সাক্ষাত্কারের ওপর ভিত্তি করে পরিচালিত বেশ কয়েকটি গবেষণায় বলা হয়েছে, দেশটিতে প্রকাশ্যে চুম্বন ব্যাপক হারে বেড়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক জেমস হুইটের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে, অর্ধেকেরও বেশি অংশগ্রহণকারী সপ্তাহে একাধিকবার চুমো খেয়েছেন। শিক্ষিত, তরুণ ও শহুরে—এমন ১১২ জনের ওপর এই গবেষণা পরিচালিত হয়। ইন্টারনেটের মাধ্যমে উত্তরদাতাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।এ প্রবণতা প্রসঙ্গে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক সঞ্জয় শ্রীবাস্তব বলেন, এখন পর্যন্ত চুম্বনকে পশ্চিমা সংস্কৃতি হিসেবে বিবেচনা করা হয়। তবে ভারতে এখন এই মনোভাব বদলাচ্ছে।সরকারি হিসাবমতে, ভারতে অধিকাংশ বিয়েই পারিবারিকভাবে হয়। তাই অবিবাহিত যুগলদের মধ্যে আবেগীয় চুম্বন সেখানে নিরুত্সাহিত করা হয়। এমনকি বিবাহিতরাও তাঁদের সঙ্গীকে প্রকাশ্যে চুম্বন করেন না।