ভারতে বিদ্যুত্পৃষ্ট হয়ে ২৮ জন বাসযাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মধ্যপ্রদেশে মানডলা জেলার একটি গ্রামে আজ শুক্রবার বিদ্যুত্পৃষ্ট হয়ে কমপক্ষে ২৮ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে।হিন্দুস্তান টাইমসকে মানডলার কালেক্টর কে কে কারে জানিয়েছেন, বাসের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিল। বাসটির ওপরের কিছুর সঙ্গে বিদ্যুতের তারের সংযোগ হয়। তাতে তাত্ক্ষণিকভাবে যাত্রীদের মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন।