ভারতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পাঁচটি রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে।বেলা আড়াইটা পর্যন্ত পাওয়া ভোটের ফলাফল অনুযায়ী, ৪০৩ আসনের উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চলেছে। এখন পর্যন্ত গণনাকৃত ভোটের মধ্যে তারা ১৩টিতে জয়ী ও ১৮২টিতে এগিয়ে আছে। বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) তিনটিতে জয়ী ও ৯৭টিতে এগিয়ে আছে। কংগ্রেস ৪৯টিতে ও বিজেপি ৪৭টিতে এগিয়ে আছে। এ ছাড়া অন্যান্য দল ১১টিতে এগিয়ে আছে।পাঞ্জাবে ১১৭ আসনের মধ্যে এখন পর্যন্ত গণনাকৃত ভোটে কংগ্রেস ১১টিতে জয়ী ও ৪২টিতে এগিয়ে আছে। বিজেপি একটিতে জয়ী ও ১২টিতে এগিয়ে। শিরোমনি আকালি দল (এসএডি) চারটিতে জয়ী ও ৪৪টিতে এগিয়ে। এ ছাড়া অন্যান্য দল তিনটি আসনে এগিয়ে আছে।গোয়ায় ৪০টি আসনে এখন পর্যন্ত গণনাকৃত ভোটে বিজেপি আটটিতে জয়ী ও ১৩টিতে এগিয়ে। কংগ্রেস দুটিতে জয়ী ও ছয়টিতে এগিয়ে। এনসিপি একটিতে এগিয়ে। এ ছাড়া অন্যান্য দল চারটিতে জয়ী ও তিনটিতে এগিয়ে।উত্তরাখন্ডে ৭০ আসনে এখন পর্যন্ত গণনাকৃত ভোটে বিজেপি একটিতে জয়ী ও ২৭টিতে এগিয়ে। কংগ্রেস ৩১টিতে এগিয়ে। এ ছাড়া অন্যান্য দল নয়টিতে এগিয়ে।মনিপুরে ৬০টি আসনে এখন পর্যন্ত গণনাকৃত ভোটে কংগ্রেস ১২টিতে জয়ী ও ১৯টিতে এগিয়ে। টিএমসি একটিতে জয়ী ও চারটিতে এগিয়ে। পিডিএফ দুটিতে এগিয়ে এবং অন্যান্য দল নয়টিতে এগিয়ে।উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের ফলাফলে সমাজবাদী পার্টির সমর্থকেরা ইতিমধ্যে তাদের বিজয় উদ্যাপন করতে শুরু করেছে। দলের প্রধান মুলায়ম সিং যাদবকে এখনই উত্তর প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে।সমাজবাদী দলের রাজ্য সভাপতি অখিলেশ যাদব গতকাল সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনী সাফল্যের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’উত্তর প্রদেশে দুই দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে কংগ্রেস। দলটির ভবিষ্যত্ কান্ডারি রাহুল গান্ধীর পরিশ্রমসাধ্য প্রচারণার পরও এ প্রদেশের বিধানসভার ভোটের ফলাফলে কংগ্রেস সুবিধা করতে পারেনি।