ভারতে বিমান বাহিনীর হেলিকপ্টারে সংঘর্ষ: আটজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গুজরাট রাজ্যের জামনগরে আজ বৃহস্পতিবার মহড়ার সময় ভারতীয় বিমান বাহিনীর দুটি হেলিকপ্টারের সংঘর্ষে আটজন নিহত হয়েছে। জামনগর জেলা শহর থেকে ১৭ কিলোমিটার দূরে আজ সকালে সংঘটিত এ দুর্ঘটনায় উভয় হেলিকপ্টারের পাইলটও নিহত হয়েছেন। জামনগরের বিমান ঘাঁটি থেকে সকালে ওই হেলিকপ্টার দুটি মহড়ার জন্য আকাশে ওড়ে। কাছের সম্রাট গ্রামের কাছে সংঘর্ষ হলে দুটি হেলিকপ্টারই ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হেলিকপ্টার দুটি ভেঙে পড়ে জনবহুল এলাকায়। এ পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বিমান বাহিনী। জামনগরের পুলিশ সুপার হরিকৃষ্ণ পাতিল জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে।