ভারতে মুক্তি পাবে ‘মেহেরজান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগির ভারতে মুক্তি পেতে যাচ্ছে মেহেরজান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন ভারতের প্রখ্যাত দুজন অভিনয়শিল্পী জয়া বচ্চন এবং ভিক্টর ব্যানার্জি। ভারতে মেহেরজান মুক্তি দেওয়ার ব্যাপারে ছবিটির পরিচালক রুবাইয়াত হোসেন বললেন, ‘ভারতে আমরা পরিবেশক খুঁজছি। এ ছাড়া ভারত এবং বাংলাদেশের বাজারে ছবিটির ডিভিডিও ছাড়তে চাইছি আমরা।’ এদিকে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, রুবাইয়াত এরই মধ্যে অ্যান্টিক্লক নামের এক প্রতিষ্ঠানের কাছে ছবিটি বিক্রি করে দিয়েছেন। পিটিআই।