ভারতে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে ভারতের কলকাতা, দিল্লি ও আগরতলায় অনুষ্ঠিত হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব। বাংলাদেশের দিল্লি হাইকমিশন, কলকাতা উপহাইকমিশন, ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্র্রচার মন্ত্রকের চলচ্চিত্র বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে হবে এই উৎসব। উৎসবে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ছয়টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র—মাটির ময়না, জয়যাত্রা, খেলাঘর, আমার বন্ধু রাশেদ, গেরিলা এবংখন্ডগল্প ১৯৭১ প্রদর্শিত হবে। গতকাল সোমবার কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দন-৪-এ এক সংবাদ সম্মেলনে উৎসবের কর্মসূচি ঘোষণা করেন নয়াদিল্লি হাইকমিশনের উপহাইকমিশনার মাহাবুব হোসেন এবং কলকাতার বাংলাদেশের উপহাইকমিশনার মোস্তাফিজুর রহমান। তাঁরা জানান, উৎসব হবে ৯-১১ ডিসেম্বর কলকাতায়, আগরতলায় ১০-১২ ফেব্রুয়ারি এবং দিল্লিতে হবে ৯-১১ মার্চ।