ভারতে মেয়েশিশুর সংখ্যা ক্রমান্বয়ে কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জনসংখ্যা ১৮ কোটি ১০ লাখ যোগ হয়েছে। ২০১১ সালের আদমশুমারি অনুয়ায়ী এ তথ্য জানা গেছে। নতুন শুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা এখন ১২১ কোটি। এই জনসংখ্যার মধ্যে ৬২ কোটি ৩৭ লাখ পুরুষ এবং ৫৮ কোটি ৬৫ লাখ হলো নারী। যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান ও বাংলাদেশের মোট জনসংখ্যার চেয়েও এখন ভারতের জনসংখ্যা বেশি।এবারের আদমশুমারিতে লক্ষ্যণীয় হলো মেয়েশিশুর জন্ম আনুপাতিক হারে ছেলেশিশুর চেয়ে কমে গেছে। দেখা যায়, গত দশকেও মেয়েশিশুর জন্মহার ছেলেশিশুর জন্মহারের চেয়ে কম ছিল। কিন্তু এই পার্থক্যটা আরও বেড়ে গেছে। ছেলে ও মেয়ের এই অনুপাত দাঁড়িয়েছে প্রতি হাজারে ৯১৪ জনে। যেখানে ২০০১ সালের শুমারিতে প্রতি হাজারের ছেলের সঙ্গে মেয়ের জন্মহার ছিল ৯২৭ জন।আদমশুমারি কমিশনার চন্দ্রামৌলি আজ দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এটা খুবই উদ্বেগের বিষয়।জনসংখ্যা বৃদ্ধির হার ২০১১ সালের শুমারি অনুযায়ী ১৭ দশমিক ৬৪ শতাংশ। এই হার ২০০১ সালে ছিল ২১ দশমিক ১৫ শতাংশ। পিটিআই, বিবিসি।