ভারতে যাচ্ছেন আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম পাঁচ দিনের সফরে কাল মঙ্গলবার ভারত যাচ্ছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি ভারতের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ সফরের সময় সৈয়দ আশরাফুল ইসলাম ভারতের পল্লি উন্নয়ন, পানীয় জল ও পয়োনিষ্কাশনমন্ত্রী জয়রাম রমেশের সঙ্গে বৈঠক করবেন। তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। সফরকালে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদকের সঙ্গে ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং কংগ্রেস পার্টি ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের বৈঠকের কথা রয়েছে।