ভারতে শৈত্যপ্রবাহে তিন সপ্তাহে ১০০ জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল শীত ও হিমালয় থেকে আসা শৈত্যপ্রবাহে ভারতের উত্তর অঞ্চলে গত তিন সপ্তাহে প্রায় ১০০ জন মানুষ নিহত মারা গেছে।জানা গেছে, প্রবল শীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর প্রদেশ। শুধু এই উত্তর প্রদেশে ৮১ জন মানুষের প্রাণহানি হয়েছে, যাদের মধ্যে হতদরিদ্র ও গৃহহীন মানুষই বেশি।পুলিশের এক মুখপাত্র সুরেন্দ্র শ্রীবাস্তব জানিয়েছেন, এই শীতে গত রাতেই ১৩ জন মানুষ মারা গেছে। আর গত সপ্তাহে নয়াদিল্লিতে ১০ জন এবং পূর্ব ঝাড়খণ্ডে ছয়জন মারা গেছে বলে জানা গেছে। এপি।